বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে, সমাধানে কাজ হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিষয়গুলো নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানে কাজ করা হবে।

আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের মিলোনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়মের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে। ১৯৯২ সালের আইন অনুযায়ী জাতীয় বিশ্ব বিদ্যালয় ও বেসরকারী বিশ্ব বিদ্যালয় চলছিল। পরবর্তীতে ২০১০ ও ২০২৫ সালে তৎকালীন সরকার এটিকে পরিবর্তন করে। আলোচনার মাধ্যমে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসা হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ক্যাসমেন্ট ছাড়া অযাচিতভাবে রাজনৈতিক মটিভেশনে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলো অনিয়ন্ত্রিত এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সে কারণে এগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এগুলো নিয়ে একটি সমীক্ষা করতে হবে এবং সে অনুযায়ী একটি প্ল্যান মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিল্কিস আক্তার জাহান শিরীন, সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান আকন কুদুসুর রহমান ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

এর আগে, শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাবলিক পরীক্ষার সঙ্গে জড়িত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। সকালে বরিশাল সার্কিট হাউজ মিলোনায়তনে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করেন তিনি। সবগুলো মতবিনিময়ের লক্ষ্য— নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পাবলিক পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার মান উন্নয়ন।

এসএইচ