প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

একনেকের বৈঠক
একনেকের বৈঠক | ছবি: পিএমও
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

আজ (সোমবার, ৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচ্যসূচিতে ১৯টি প্রকল্প রাখা ছিল, যার বাকি অংশ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এদিন ১৯টি প্রকল্প উঠার কথা ছিল; ৮টির আলোচনার মধ্যেই মুলতবি রাখা হয়। আগামী সপ্তাহে আবার বসবে। মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা সভা থাকায় এদিনের মতো শেষ করা হয়।’

এর মধ্যে কোনো প্রকল্প অনুমোদন পেয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘৬টি পাশ হয়েছে। ২টি বাদ রাখা হয়েছে।’

এসএইচ