দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের প্রস্তাবিত শিক্ষা বাজেটে স্কুল মিলস প্রোগ্রামও বাতিল করা হয়েছে। যা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা দশ লাখেরও বেশি শিক্ষার্থীকে খাবার সরবরাহ করে। যদিও চিলি সরকারের দাবি এ খাদ্য কর্মসূচি ঝুঁকিতে নেই। এর প্রতিবাদে বিক্ষোভে নামে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো।
এ সময় তারা প্রেসিডেন্টের বাসভবণ ঘেরাও করতে গেলে বাঁধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে। বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। গত এপ্রিলে, একটি বহু প্রতীক্ষিত সংস্কার প্যাকেজ উন্মোচন করে সরকার।





