সারা দেশে বেড়েছে হামের সংক্রমণ; রাজশাহী ও কুষ্টিয়ায় এক দিনে ৫ শিশুর মৃত্যু

হাম রোগের প্রতীকী ছবি
হাম রোগের প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় শনিবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বেড়েছে সংক্রমণ। এ অবস্থায় আজ (রোববার, ৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

গতকাল (শনিবার, ৪ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা যায়। নতুন করে ভর্তি হয় ২৫ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল সপ্তাহের তুলনায় বেড়েছে হামের প্রকোপ।

দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রোববার ৩০টি ওয়ার্ডের ইপিআই-কেন্দ্র থেকে শিশুদের টিকা দেয়া হবে। সিটি করপোরেশনের মজুত দিয়ে ৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া সম্ভব।

আরও পড়ুন:

অন্যদিকে, কুষ্টিয়ায় আজও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মারা গেছে ৪ জন। তিনশোর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি বলে জানায় সিভিল সার্জন অফিস।

এছাড়া, বগুড়া ও টাঙ্গাইলসহ সারা দেশে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে হাসপাতালে বাড়ছে রোগী ও স্বজনদের ভিড়।

ইএ