হামের সংক্রমণ
শিশুদের পাশাপাশি বড়দেরও বাড়ছে হামের ঝুঁকি

শিশুদের পাশাপাশি বড়দেরও বাড়ছে হামের ঝুঁকি

শিশুদের মধ্যে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করার মধ্যেই এখন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বড়দের বা প্রাপ্তবয়স্কদের এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সাধারণত হামকে শিশুদের রোগ হিসেবে গণ্য করা হলেও, বর্তমানে ২০ বছরের বেশি বয়সীদের মধ্যেও এর উপসর্গ দেখা দিচ্ছে। কোনো কোনো হাসপাতালে প্রাপ্তবয়স্কদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডও চালু করতে হয়েছে। খবর বিবিসি বাংলার।

‘হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে’

‘হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে’

হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

হাম পরিস্থিতি নিয়ে হচ্ছে তদন্ত কমিটি, অপরাধ পেলে শাস্তি: তথ্য উপদেষ্টা

হাম পরিস্থিতি নিয়ে হচ্ছে তদন্ত কমিটি, অপরাধ পেলে শাস্তি: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, হামের সংক্রমণ ও বর্তমান সংকটসহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন হবে। আজ (মঙ্গলবার, ১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। দেশিয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

হামের সংক্রমণ রোধে ৯৮% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের, দ্বিমত ইউনিসেফের

হামের সংক্রমণ রোধে ৯৮% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের, দ্বিমত ইউনিসেফের

দেশে দিনকে দিন হামের সংক্রমণ বেড়েই চলছে। মাসব্যাপী চলা টিকা কার্যক্রম নিয়ে সরকার বলছে, প্রায় পৌনে ২ কোটির মধ্যে এখন পর্যন্ত ৯৮ শতাংশ শিশুকে টিকার আওতায় এসেছে । তবে ইউনিসেফ বলছে, সরকারের লক্ষ্যমাত্রার বাইরে শহরাঞ্চলে ৩৫-৪০ শতাংশ এবং গ্রামাঞ্চলে ১৫-২০ শতাংশ শিশু আছে যারা এখনও টিকার আওতায় আসেনি। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেয়ার পরামর্শ সংস্থাটির।

হাম হলে করণীয় কী, জেনে নিন

হাম হলে করণীয় কী, জেনে নিন

দেশে বর্তমানে হামের সংক্রমণ (Measles Outbreak) আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের মধ্যে এই ভাইরাসজনিত রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। টিকাদানের ঘাটতি, অপুষ্টি এবং সাধারণ অসচেতনতার কারণে এটি যেকোনো সময় মহামারী রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সারা দেশে বেড়েছে হামের সংক্রমণ; রাজশাহী ও কুষ্টিয়ায় এক দিনে ৫ শিশুর মৃত্যু

সারা দেশে বেড়েছে হামের সংক্রমণ; রাজশাহী ও কুষ্টিয়ায় এক দিনে ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় শনিবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বেড়েছে সংক্রমণ। এ অবস্থায় আজ (রোববার, ৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।