জ্বালানি ঘাটতির চেয়ে মজুতের মানসিকতাই চিন্তার কারণ: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: এখন টিভি
0

জ্বালানি ঘাটতির চেয়ে মজুতের মানসিকতাই বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (সোমবার, ৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

এসময় জ্বালানিমন্ত্রী বলেন, ‘২০২৫ এর মার্চের তুলনায় ২০২৬ সালের মার্চে পাম্পগুলোতে জ্বালানির সরবরাহ বেশি দেয়া হচ্ছে। জ্বালানি ঘাটতির চেয়ে জ্বালানি মজুতের মানসিকতাই বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনো বাড়ানো হয়নি জনগণের স্বার্থ দেখে।’

জ্বালানি তেলে ভর্তুকির বিষয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘মার্চ থেকে জুন প্রান্তিকে ডিজেলে ১৫ হাজার ৪০৯ কোটি এবং অকটেনে ৬৩৬ কোটি টাকা ভর্তুকি লাগবে।’

এসএস