‘হামসহ ৬ রোগের টিকা আনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেয়া হয়েছে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: এখন টিভি
0

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ছয় রোগের টিকা আনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেয়া হয়েছে। আজ (সোমবার, ৩০ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামসহ ৬টি রোগের টিকা কিনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি বাড়ানো হবে।’

এ সময় চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘২০১৮ সালের পর ৮ বছর হামের টিকার কোনো ক্যাম্পেইন হয়নি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ঢাকা, রাজশাহী এবং মানিকগঞ্জ ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোন খাতে কী ধরনের সহযোগিতা করতে পারে, এ বিষয়ে পরিকল্পনা গ্রহণের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র।’

এফএস