ডেপুটি স্পিকারের সঙ্গে আইএফইএস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে আইএফইএস প্রতিনিধিদলের সাক্ষাতের মুহূর্ত
ডেপুটি স্পিকারের সঙ্গে আইএফইএস প্রতিনিধিদলের সাক্ষাতের মুহূর্ত | ছবি: এখন টিভি
0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

আজ (বুধবার, ২৫ মার্চ) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন জন জোসেফ লিস (মার্কিন যুক্তরাষ্ট্র), নানাদ মারিঙ্কোভিচ (সার্বিয়া প্রজাতন্ত্র) এবং মারিয়া চৌধুরী (বাংলাদেশ)।

প্রতিনিধিদল সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুকরণ, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুকরণের বিষয়ে ইটালিয়ান সফটওয়্যার ব্যবহার, লেজিসলেটিভ ও এডমিনিস্ট্রেটিভ কার্যক্রম সঠিকভাবে অর্জন, সংসদীয় কমিটির সংখ্যা, সংসদীয় কমিটির কার্যক্রম জোরদারকরণ, সংসদকে আরও জবাবদিহিকরণ, সংসদের ইতিহাস ও ঐতিহ্য, সংসদের বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধীদলের ওয়াকআউটের রীতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন:

এসময় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের সঙ্গে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরও বেশি কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ