মুহাম্মদ হাবিবুল্লা পাঠান জীবনব্যাপী প্রচেষ্টায় নরসিংদী জেলার উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সমগ্র বাংলাদেশে বিশেষ পরিচিতি পেয়েছে। তার সংগৃহীত বহু দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন-সম্ভারে তিনি স্বগৃহে গড়ে তুলেছিলেন ‘বটেশ্বর প্রত্নসংগ্রহশালা’। তার রচিত ও সম্পাদিত গ্রন্থাবলি ফোকলোর ও প্রত্নচর্চায় উত্তরপ্রজন্মের গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে বলে মনে করেন বাংলা একাডেমি।
আরও পড়ুন:
প্রত্নতাত্ত্বিক সাধনার স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। এছাড়াও ফোকলোর গবেষণায় অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলা একাডেমি।

-320x167.webp)



