কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় প্রাণহানিতে জামায়াত আমিরের শোক

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | জামায়াত আমিরের ফেসবুক
1

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (রোববার, ২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, এসব মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয় উল্লেখ করে তিনি সবার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, এসব দুর্ঘটনা আবারও প্রমাণ করে দেশের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে।

আরও পড়ুন:

তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

শেষে তিনি নিহতদের জন্য দোয়া করে লেখেন, আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন।

এনএইচ