যারা খাল দখল করেছেন, তাদের ছাড়তেই হবে— কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

খাদ্য, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ
খাদ্য, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ | ছবি: এখন টিভি
2

খাল দখলদারদের হুঁশিয়ারি দিয়ে খাদ্য, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, যারা খাল দখল করেছে তারা প্রভাবশালী নয়, বরং অন্যায়কারী, দুষ্কৃতিকারী। তাদেরকে এসব দখল ছেড়ে দিতেই হবে।

আজ (রোববার, ১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল থেকে দেশব্যাপী সরকারের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খনন কাজ উদ্বোধন করার সময় এসব কথা বলেন তিনি। খালটির ৫ হাজার ৩০০ মিটার খনন কাজ করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, ‘কোনো কোনো আমলে দখলের উৎসব চলেছে, তাই অনেকে গা ভাসিয়ে খাল-নদী দখল করেছেন। এসব দখলদারিত্ব ছেড়ে দেন, কারণ আপনাকে ছেড়ে দিতেই হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আগামী এপ্রিলের মধ্যেই কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। এদেশের ৭০ ভাগ মানুষ কৃষক, তারা স্বাবলম্বী হলে কৃষিতে দেশ স্বাবলম্বী হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-১০ লালমাই নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য মোবাশার আলম ভুইয়া, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ স্থানীয় কৃষকরা।

এসএইচ