ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধর্মগুরুদের সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী
ধর্মগুরুদের সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী | ছবি: এখন টিভি
1

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।

সরকারের নির্বাচনি অঙ্গীকারগুলো বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এ পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে।

সম্মানি ভাতা প্রদানপর্ব শেষে বাটন প্রেস করে অন্যান্য ধর্মীয় গুরুদের মাসিক সম্মানির অর্থ ব্যাংকের ইএফটির মাধ্যমে প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন:

এই কার্যক্রমে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইতকে মাসিক সম্মানি প্রদান করা হবে।

এছাড়া ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এ সুবিধার অন্তর্ভুক্ত হয়েছেন।

এসএইচ