
ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি নির্ধারণ; ঈদের আগে শুরু হচ্ছে কার্যক্রম
দেশের ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মসজিদের ইমামরা পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা। আজ (রোববার, ৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

ঈদের আগেই পর্যায়ক্রমে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের সম্মানি দেবে সরকার
ঈদের আগে ইমাম, খতিব-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মগুরুদের সম্মানি দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এ সম্মানি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ড. মাহদী আমিন। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।