পুরোনো বাণিজ্য মেলার মাঠে হবে নতুন সচিবালয়; ২০২৯ সালে উদ্বোধনের আশা

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি | ছবি: এখন টিভি
0

পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রায় ৩১ একর জমিতে ৩১ লাখ বর্গফুট আয়তনের অফিস ভবন নির্মাণ করা হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আজ (রোববার, ১৮ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, আগের মাস্টারপ্ল্যান অনুসরণ করে বাংলাদেশ সচিবালয় পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে। সেখানে নতুন সচিবালয় নির্মাণ করা হবে।

ব্রিফিংয়ে বিষাক্ত রাসায়নিক আমদানির বিষয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক রয়েছে, যেগুলো সরকার জেনেশুনে আমদানি করবে।

এএইচ