বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হবে। একইসঙ্গে ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট- ইলিশা-গলাচিপা নৌরুটেও লঞ্চ চলাচল শুরু হবে।
আরও পড়ুন:
ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ সামাল দিতে এবং যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নতুন এসব নৌরুট চালু হলে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে।





