পুলিশের ৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ (সোমবার, ৯ মার্চ) পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচ কর্মকর্তা হলেন- অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি মো. মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত আইজি (নৌ) কুসুম দেওয়ান ও অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

আরও পড়ুন:

বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

সরকারি চাকরি আইনের সরকার কর্তৃক অবসর প্রদান-সংক্রান্ত ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে।

এএইচ