আজ (রোববার, ৮ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জ্বালানিমন্ত্রী এ কথা জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘দেশে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে দুটি জাহাজ জ্বালানি নিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। তবে এর অর্থ এই নয় যে জ্বালানির ব্যবহার ও মজুত করতে হবে। বরং বর্তমান পরিস্থিতিতে রেশনিং পদ্ধতিতে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের প্রয়োজন রয়েছে।’
আরও পড়ুন:
তিনি জানান, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তাই জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে অযথা আতঙ্কিত হয়ে মজুদ না করার আহ্বানও জানান তিনি।
এ সময় যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সবাইকে সচেতন ও সংযমীভাবে জ্বালানি ব্যবহারের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।





