
গ্যাস সংকট কাটিয়ে অর্থনীতি গতিশীল করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
গ্যাস সংকট কাটিয়ে দেশের অর্থনীতি গতিশীল, নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। আজ (রোববার, ২৮ জুন) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ভবনে আয়োজিত বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দিনাজপুরে আনার চাষে সফল দুই উদ্যোক্তা
এক সময় দেশের বাজারে বিদেশি ফল হিসেবেই পরিচিত ছিলো আনার। সেই ফলই এখন দিনাজপুরের মাটিতে বাণিজ্যিকভাবে চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত গড়েছেন দুই তরুণ উদ্যোক্তা। প্রায় পাঁচ বছর আগে কয়েকটি আনারের চারা দিয়ে শুরু হয়েছিল যাত্রা। আজ সেই উদ্যোগই পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় আনার বাগানে। তাদের হাত ধরে এখন দিনাপুরের আনারের বাগানের জমির পরিমাণ প্রায় ১৭ হেক্টর।

জ্বালানির পর বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব: ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্বেগ
জ্বালানি তেলের মূল্য বাড়ার পরপরই বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী, শিল্পপতিদের মাঝে। উদ্যোক্তারা বলছেন, এবছরই জ্বালানি, পরিবহন ও শিল্পের কাঁচামালসহ বিভিন্ন খাতে খরচ বেড়েছে। এমন অবস্থায় বিদ্যুতের দাম বাড়ালে রুগ্ন হয়ে পড়বে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান।

রমজান উপলক্ষে বনানীতে ‘স্ট্রিট রামাদান নাইট শপ’
রাজধানীর বনানীতে চলছে ‘স্ট্রিট রামাদান নাইট শপ’। ঈদ ঘিরে এখানে পাওয়া যাচ্ছে হাজারেরও বেশি পণ্য। আয়োজকরা বলছেন, দেশের ঐতিহ্য তুলে ধরা আর ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের প্রসার ঘটাতেই এমন ব্যতিক্রমী প্রয়াস। এতে সাড়াও মিলছে বেশ, খুশি স্থানীয় বাসিন্দারাও।

চাঁদপুরে নারী ভোটারদের প্রত্যাশা নিরাপত্তা-মর্যাদা-জীবনমান উন্নয়ন
দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। নতুন সরকার নিয়ে নানা স্বপ্ন বুনছেন দেশের জনগণ। পিছিয়ে নেই নারীরাও। নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, উপযুক্ত কর্ম পরিবেশ আর মর্যাদা নিশ্চিতে কাজ করবে সরকার এমনটাই প্রত্যাশা চাঁদপুরের নারীদের।

সংকটে বিপর্যস্ত সিলেটের পর্যটন শিল্প; ক্ষতির মুখে উদ্যোক্তা-ব্যবসায়ীরা
দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান জনপদ সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ অঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত পর্যটন। কিন্তু একের পর এক সংকটে বিপর্যস্ত পর্যটন শিল্প। আসন্ন নির্বাচন ঘিরে ব্যস্ততা, ঢাকা–সিলেট মহাসড়কসহ আঞ্চলিক বেহাল সড়ক এবং সার্বিক অনিশ্চয়তায় পর্যটন ব্যবসা কমেছে প্রায় ৭০ শতাংশ। কোটি কোটি টাকার ক্ষতির মুখে উদ্যোক্তারা।

মেসির ভারত সফর: কলকাতার স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় আয়োজক গ্রেপ্তার
দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ভারত সফরকে ঘিরে বেশ বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে কলকাতার স্টেডিয়ামে। মেসিকে ঘিরে নিরাপত্তা বলয়ের বাইরেও উদ্যোক্তা, নেতা-মন্ত্রী ও সেলিব্রিটিদের ভিড়ে দর্শকরা মেসির দেখা না পাওয়ায় বোতল ছুড়তে শুরু করেন তারা। এসময় পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, দর্শকরা স্টেডিয়ামের চেয়ার ও সাজসজ্জা ভাঙচুর করতে শুরু করেন। পরে মেসি দ্রুত সেই স্থান ত্যাগ করেন। এ বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়।

নিরাপত্তা ঝুঁকি ও নেতিবাচক প্রচারণায় প্রভাব পড়েছে রপ্তানিখাতে: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব রপ্তানিখাতে পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ (সোমবার, ১ ডিসেম্বর) দুপুরে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নিরাপত্তা ঝুঁকিতে কমছে রপ্তানির অভিযোগের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের সপ্তম বর্ষপূর্তি উদযাপন
সফল পথচলার সপ্তম বার্ষিকী উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি নারীদের বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব’। আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণাঢ্য আয়োজনে দেশটির আজমান প্রদেশে বর্ষপূর্তি পালন করে সংগঠনটি।

আবারও ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ সম্মাননা পেলো ওয়ালটন
দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠানের সম্মাননা পেলো ওয়ালটন। প্রতিষ্ঠানটি অর্জন করেছে ডিএইচএল-দ্যা ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্যা ইয়ার ২০২৪’ সম্মাননা। এ নিয়ে দু’বার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারে ভূষিত হলো ওয়ালটন। এর আগে, ২০১৪ সালে এ সম্মাননা পেয়েছিল পুঁজিবাজারের তালিকাভুক্ত এ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি।

কক্সবাজারে কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
কক্সবাজার সদর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত হয়েছে কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) কক্সবাজারের লং বিচ হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনলাইনে মিলছে চাঁপাইনবাবগঞ্জের আম, চাষি ও ভোক্তা পর্যায়ে স্বস্তি
চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম সারাদেশে। জেলায় প্রতিবছর উৎপাদন হয় কয়েক লাখ টন আম। আগে এসব আম কেবল হাটবাজারে বিক্রি হলেও বর্তমানে বেড়েছে অনলাইনে বিক্রির পরিমাণ। গেলো দুই মাসে জেলায় অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে প্রায় দুইশ কোটি টাকার আম। এতে চাষিরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন, তেমনি ভোক্তারাও ঘরে বসেই পাচ্ছেন সতেজ আম। জেলার তরুণ উদ্যোক্তাদের অনলাইনে আম বিক্রির বিষয়ে নানা প্রশিক্ষণও দিচ্ছে কৃষি বিভাগ।