আজ (শুক্রবার, ৬ মার্চ) বিকেলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
তেলের মূল্য যেন বৃদ্ধি না হয় সে ব্যাপারে সরকার সজাগ আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে, চাপ সামলাতে বাংলাদেশে দাম সমন্বয় করা হতে পারে। যতটুকু সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।’
আরও পড়ুন:
পরিদর্শনের শুরুতে তিনি রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প স্টেশনে যান। এ সময় তিনি সেখানে আগত ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ক্রেতারাও তাদের অভিযোগ জানান। এরপর প্রতিমন্ত্রী পাম্পের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন।





