রামপুরায় জুলাই আন্দোলনে হত্যা মামলা: রায় স্থগিত চেয়ে প্রসিকিউশনের আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

চব্বিশের জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ (বুধবার, ৫ মার্চ) হবার কথা থাকলেও তা না দিতে ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। নতুন তথ্য প্রমাণ হাতে আসায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ (বুধবার, ৫ মার্চ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। নতুন তথ্য প্রমাণ দাখিলের পর রায় ঘোষণার দিন ধার্য করার আবেদন করেছে প্রসিকিউশন। গত (১৫, ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য আজ (বুধবার, ৫ মার্চ) দিন ধার্য করেছিলেন।

আরও পড়ুন:

২০২৪ সালের ১৯ জুলাই প্রাণ বাঁচাতে রামপুরার নির্মানাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করতে দেখা যায় দুইজনকে। সেই ঘটনার দিনেই বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন নাদিম ও মায়া ইসলাম। গত বছরের ১৮ সেপ্টেম্বর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় একমাত্র গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

এএম