মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ; বাড়ছে যাত্রীদের দুর্ভোগ

ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা
ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা | ছবি: এখন টিভি
0

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে হাজারও যাত্রী আটকা পড়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

আজ (রোববার, ১ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে। এর অধিকাংশের চলাচল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে।

গতকাল (শনিবার , ২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের আকাশ অনিরাপদ হয়ে পড়ায় বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত সূচিতে থাকা অন্তত ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার আরও ২৭টি ফ্লাইট বাতিল করা হয়।

আরও পড়ুন:

এর মধ্যে শুধু সৌদি এয়ারলাইন্স তাদের নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট চালু রেখেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তিনটি রুট জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এসময় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোনো যাত্রী যেন বিমানবন্দর এলাকায় ভিড় না করে।

এদিকে ফ্লাইট বাতিল হওয়া যাত্রীরা বলছেন, পরবর্তী ফ্লাইট কখন হবে তা নির্দিষ্টভাবে না জানতে পেরে অনিশ্চয়তায় তারা। দাবি করেন, সঠিক নির্দেশনা যেন তাদের দেয়া হয়।

এসএস