দেড় বছরেরও বেশি সময় পর রাষ্ট্রের জনপ্রতিনিধিদের বরণ করে নেয়ার অপেক্ষা। এজন্যেই সংসদ ভবন চত্বর ও আশপাশে চলছে শেষ সময়ের প্রস্তুত। সৌন্দর্য বর্ধন, আইনশৃঙ্খলা পাশাপাশি শেষ সময়ের প্রস্তুতি পর্যবেক্ষণে সরকার গঠন করতে যাওয়া বিএনপির প্রতিনিধি দল।
জনগণের রায়কে আমানত হিসেবে উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে হতে যাওয়া এই আয়োজন ঘিরে বাড়তি উৎসাহ বিএনপির।
আরও পড়ুন:
এদিকে জুলাই সনদ বাস্তবায়নের খুব একটা বেগ পেতে হবে না উল্লেখ করে তিনি জানান, এটি বাস্তবায়ে সংসদে বসেই দলগুলোর মধ্যে হবে আলোচনা।
একই সঙ্গে আগামীকালের শপথ ঘিরে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। মানিক মিয়া এভিনিউয়ের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।





