নবনির্বাচিত এমপির শপথ কাল; শেষ মুহূর্তের সমন্বয়ে ব্যস্ত বিএনপি
নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত সংসদ ভবন এলাকা। আগামীকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ এমপির শপথ। শপথ অনুষ্ঠানের আনুষঙ্গিক বিষয়ে সমন্বয় চলছে সরকার গঠন করতে যাওয়া বিএনপির পক্ষ থেকেও। দলটি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের খুব একটা বেগ পেতে হবে না। সংসদে বসেই দলগুলোর মধ্যে হবে আলোচনা।