এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এনডিটিভি জানায়, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
আরও পড়ুন:
এনডিটিভি আরও জানায়, বাংলাদেশের নতুন সরকারের এ শপথ অনুষ্ঠান ভূরাজনীতির দিক দিয়ে গুরুত্বপূর্ণ হবে। কারণ বাংলাদেশের নতুন নেতা তারেক রহমান আঞ্চলিক ভারত, পাকিস্তান ও চীনসহ সব মিত্রের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও শুক্রবার মোদির সঙ্গে তারেক রহমান কথা বলেন।
ওই সময় মোদি তারেক রহমানকে শুভেচ্ছা জানান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দেন।





