Recent event

দায়িত্বশীল ভূমিকা পালন: তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ড. ইউনূস, তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম
ড. ইউনূস, তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) পৃথক টেলিফোন আলাপে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতাদের সঙ্গে কথা বলেন।

আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।’

আরও পড়ুন:

প্রথমে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে আলাপ করেন এবং তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান।

পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

ইএ