Recent event

রাঙামাটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু

হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম | ছবি: এখন টিভি
0

রাঙামাটির দুর্গম পাহাড়ি ৩ উপজেলার ৪টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। আজ (শনিবার, ০৭ ফেব্রুয়ারি) দুপুরে পৃথকভাবে এ কার্যক্রম চালানো হয়। প্রথম ধাপে জেলার জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলায় এসব সরঞ্জাম পাঠানো হয়েছে।

কয়েক ধাপে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন হবে। রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরমধ্যে বরকল উপজেলার সিএমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়হরিণা ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জুরাছড়ি সদর উপজেলার শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং বিলাইছড়ির বড়থলির রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র রয়েছে।

আরও পড়ুন:

সড়ক ও নৌপথে যোগাযোগের স্বাভাবিক ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, রাঙামাটির ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। কয়েক ধাপে এ কার্যক্রম সম্পন্ন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে এবার রাঙামাটির দুর্গম পাহাড়ি ৪ উপজেলার ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আনা নেয়ায় হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইএ