Recent event

অর্থনীতির ভঙ্গুরতার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী নয়: খন্দকার গোলাম মোয়াজ্জেম

সিপিডির মিডিয়া ব্রিফিং
সিপিডির মিডিয়া ব্রিফিং | ছবি: এখন টিভি
0

অর্থনীতির বর্তমান ভঙ্গুরতার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী নয়; বরং সরকারের নেয়া সংস্কারমূলক পদক্ষেপেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম।

আজ (শনিবার, ৬ ফেব্রুয়ারি) নির্বাচনি এলাকায় সবুজ ও টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে নেয়নি ঠিকই, তবে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে অনেকটাই স্থিতিশীল।’

তিনি বলেন, ‘অর্থ পাচার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পাচার হওয়া অর্থ এখনো দেশে ফিরিয়ে আনা যায়নি। একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতে আরও ব্যাংক মার্জ করার সুযোগ রয়েছে।’

আরও পড়ুন:

ডলার বাজার প্রসঙ্গে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘সরকার যদি ডলার না কিনতো, তাহলে ডলারের দাম আরও কমতে পারত।’

সংবাদ সম্মেলনে পরিবেশগত সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। জরিপের তথ্য তুলে ধরে জানানো হয়, ৮১ শতাংশ ভোটার মনে করেন দেশে তাপমাত্রা বাড়ছে এবং বায়ুদূষণও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ সময় পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর জোর দেন বক্তারা।

এফএস