তিনি বলেন, ‘মাঠপর্যায়ে প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্ট গার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে।’
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচনের আগে বা পরে থাকবে না কোনো সহিংসতা।’
খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ খুলনা বিভাগের সকল রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





