Recent event

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

বাংলাদেশের পতাকা, ইউনেস্কোর লোগো সম্বলিত পতাকা
বাংলাদেশের পতাকা, ইউনেস্কোর লোগো সম্বলিত পতাকা | ছবি: এখন টিভি
2

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাপানের বিপক্ষে ৩০-২৭ ভোট ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

উপদেষ্টা ফারুকী লেখেন, ব্রেকিং নিউজ! জাপানের বিরুদ্ধে ৩০-২৭ ভোটের ব্যবধানে জয় অর্জন করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া ও ভারতও এ পদে প্রার্থী ছিলো। কিন্তু পরে দেশ দুটি প্রার্থীতা প্রত্যাহার করে।

তিনি জানান, কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতা করছিল কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় দেশ দুটি।

আরও পড়ুন:

এই জয় বাংলাদেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার বিষয় হিসেবে দেখা হচ্ছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণের বড় মঞ্চ, যার সভাপতিত্বের দায়িত্ব পাওয়া যেকোনো দেশের জন্য মর্যাদাপূর্ণ অর্জন।

উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনেস্কোর ৪৩তম সম্মেলন। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেসকোর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।

এসএস