Recent event

‘নির্বাচনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা হবে’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান | ছবি: সংগৃহীত
0

নির্বাচনের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার এবং দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শনিবার, ১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ডেমরায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। তবে, তাড়াহুড়ো করে করলে এটি কখনো আন্তর্জাতিক মণ্ডলে গ্রহণযোগ্য হবে না। বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় এবং অপরাধী শাস্তি পায় সে কাজ এগিয়ে চলছে।’

বিচারের জন্য আন্দোলনের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সাক্ষী দেবার অনুরোধ জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া না দিতে পারে সে জন্য ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন।

এএইচ