সরকারি এক আদেশে এ সফরের সূচি নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকারও তার সফরসঙ্গী হবেন।
সফরের মূল উদ্দেশ্য হলো- টরেন্টো ও অটোয়াতে উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে যোগদান এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের সূচনা করা।
সিইসি ২৬ আগস্ট অথবা তার কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে ঢাকা থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তারা প্রবাসী ভোটারদের সাথে একটি সভায়ও অংশ নেবেন, যেখানে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, সুবিধাসমূহ এবং বিভিন্ন প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হবে।
সফর শেষে সিইসি ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কানাডার ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন। এ ছুটির অতিরিক্ত সময়ের সব খরচ তিনি নিজে বহন করবেন। সর্বশেষ ৮ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরবেন।
নির্বাচন কমিশন কানাডায় প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের এ উদ্যোগকে প্রবাসীদের ভোটাধিকারে অংশগ্রহণ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। পাশাপাশি এটি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করছে।—বাসস


 founder Abhijeet Dipke-320x167.webp)


