Recent event

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

বিমান বিধ্বস্তের পর ক্ষতিগ্রস্ত ভবনের সামনে উদ্ধার তৎপরতা
বিমান বিধ্বস্তের পর ক্ষতিগ্রস্ত ভবনের সামনে উদ্ধার তৎপরতা | ছবি: সংগৃহীত
0

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

আজ (সোমবার, ২১ জুলাই) এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় অনেকগুলো অমূল্য প্রাণ ঝরে গেছে। বিশেষ করে দেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যথিত।’

তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনায় পাইলটের পরিবার এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।‘—বাসস

এএইচ