Recent event
বাংলাদেশ বিমান বাহিনী
কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের ৬২ সদস্যের কন্টিনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ৩৫ জন সদস্য আজ (রোববার, ২৫ জানুয়ারি) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে ইতালির ডেপুটি মিনিস্টার অব ডিফেন্সের সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে ইতালির ডেপুটি মিনিস্টার অব ডিফেন্সের সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির আন্ডার সেক্রেটারি ফর ডিফেন্স (ডেপুটি মিনিস্টার অব ডিফেন্স) এইচ ই মাতেও পেরেগো ডি ক্রেমনাগো। দেশটির বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিমান বাহিনী প্রধান ও ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধান ও ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের মধ্যে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাদের মধ্যে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (রোববার, ৩০ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ (সোমবার, ৬ অক্টোবর) তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তুরস্ক গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তুরস্ক গমন

সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। আজ (বুধবার, ১ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমান বাহিনীর ১২৯তম জেসিএসসি সনদপত্র বিতরণ

বিমান বাহিনীর ১২৯তম জেসিএসসি সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৯তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) কক্সবাজার বিমান ঘাঁটিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া শুরু

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া শুরু

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ মহড়া আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) শুরু হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফরিদপুরের রাইসা মনির সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

ফরিদপুরের রাইসা মনির সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৯) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। এসময় নিহত রাইসার শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।

ঢাকায় বিমান দুর্ঘটনা: আলজেরিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় বিমান দুর্ঘটনা: আলজেরিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে আলজেরিয়া।

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে এইচএসসি পরীক্ষা চলবে

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে এইচএসসি পরীক্ষা চলবে

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আজ সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে শোক পালন করা হবে।