Recent event

পশু নয়, কোরবানি হোক অহংকার হিংসা অবিচারের : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: এখন টিভি
0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পশু নয়, কোরবানি হোক অহংকার, হিংসা ও অবিচারের।

গতকাল শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলেন, ‘ত্যাগ হোক সমাজ বদলের এক নতুন উচ্চারণ।’

উপদেষ্টা তার পোস্টে আরো বলেন, ‘পশু কোরবানি আমাদের এক ধর্মীয় দায়িত্ব, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো-তা এক মানবিক কর্তব্য। আসুন, ঈদের আনন্দে কেউ যেন না থাকে বঞ্চিত, সাম্য আর সহযোগিতায় গড়ে তুলি সুন্দর সমাজ। ঈদ মোবারক। ত্যাগ হোক উন্নয়নের মূলমন্ত্র।’

এএইচ