যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ে সাথে’—এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। আজ (শনিবার, ২ মে) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ক্রীড়াকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো: প্রধানমন্ত্রী

ক্রীড়াকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়াকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আজ (শুক্রবার, ১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতায় একটি ক্রীড়াবান্ধব ও ক্রীড়ামোদী দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (সোমবার, ১৩ এপ্রিল) দুপুরে পহেলা বৈশাখে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব।

সমবায় অধিদপ্তরের নতুন মহাপরিচালক সেলিম ফকির

সমবায় অধিদপ্তরের নতুন মহাপরিচালক সেলিম ফকির

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দিচ্ছে সরকার, পাবেন যারা

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দিচ্ছে সরকার, পাবেন যারা

দেশের ক্রীড়াঙ্গনের মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (National Sportsmen Welfare Foundation) এই উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে অসুস্থ, দুর্ঘটনায় আহত এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের মাসিক ভাতা ও বৃত্তি প্রদান করা হবে।

চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকালে এনএসসিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি আরও জানান, দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে মন্ত্রণালয়। পাশাপাশি সব খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আমিনুল হক।

ক্রীড়াঙ্গনে রূপান্তর: আমিনুল হকের ৯ যুগান্তকারী উদ্যোগ

ক্রীড়াঙ্গনে রূপান্তর: আমিনুল হকের ৯ যুগান্তকারী উদ্যোগ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই ক্রীড়াঙ্গনের রূপরেখা বদলে দিতে যাচ্ছেন আমিনুল হক। নিয়েছেন ৯টি যুগান্তকারী উদ্যোগ। দেশের ক্রীড়াঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের হাত ধরে গ্রহণ করা হয়েছে ৯টি উল্লেখযোগ্য কর্মসূচি। আধুনিক ও পেশাদার ক্রীড়া কাঠামো গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য।

ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবি ও বাফুফের অভিনন্দন

ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবি ও বাফুফের অভিনন্দন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক

টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ী দশটি দলের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন।

নোয়াখালীতে যুব সংগঠনের মাঝে অনুদান চেক বিতরণ অনুষ্ঠিত

নোয়াখালীতে যুব সংগঠনের মাঝে অনুদান চেক বিতরণ অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২৪-২৫ অর্থবছরে নোয়াখালী জেলার নির্বাচিত যুব সংগঠনগুলোর অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালী।