Recent event

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, গেজেট প্রকাশ

বাংলাদেশ পুলিশের নতুন লোগো
বাংলাদেশ পুলিশের নতুন লোগো | ছবি: এখন টিভি
0

গেজেট প্রকাশের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে বাংলাদেশ পুলিশের লোগো। নতুন লোগোতে পালতোলা নৌকার পরিবর্তে শাপলা আনা হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে প্রকাশিত তথ্য বলছে, নতুন লোগোতে দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা, আর নীচে বাংলায় ‘পুলিশ’ লেখা।

ইতিমধ্যেই পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম এবং অন্যান্য জিনিসপত্রে নতুন লোগো ব্যবহার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। ১৮৬১ সালের পুলিশ আইন অনুযায়ী লোগো পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

এএইচ