Recent event

এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

0

এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (বৃহস্পতিবার, ২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার পাশাপাশি, ২০১২ সালের পর দাওয়াত পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

২০১৮ সালের পর এই প্রথমবার বিএনপি চেয়ারপারসনের প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সে বছর ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন।

বিকেল সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন খালেদা জিয়া।

এসএস