ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমানের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান | ছবি: সংগৃহীত
0

দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

আমান উল্লাহ আমান বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখনই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।’ তবে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থেকে ফ্যাসিবাদবিরোধী অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে মতিঝিলের দিকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এফএস