গত শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর দক্ষিণখান বাজারে দক্ষিণখান ও উত্তরখানবাসীর আয়োজনে রাস্তার উন্নয়ন কাজ দ্রুত শেষ করা ও দুর্ভোগ নিরসনে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়। এসময় এলাকাবাসী তাদের বক্তব্যে অভিযোগ ও ভোগান্তির কথা তুলে ধরেন।
অসুস্থ রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার রাস্তা চাই, ড্রেনের পানিতে সাঁতার কাটতে চাই না, এই ভোগান্তির শেষ কবে- এমন ব্যানার-ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন হাজারো মানুষ।
দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা সড়ক উন্মুক্ত পড়ে থাকায় বৃষ্টি ও ড্রেনের পানিতে সয়লাব থাকে এ দুই এলাকা। ফলে সাত ওয়ার্ডের বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন।
মানববন্ধনে দক্ষিণখান উত্তরখান সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ইয়াছিন রানা বলেন, ‘২০১৬ সালে এই এলাকা ঢাকা উত্তর সিটির আওতায় আসার পর থেকে পরিপূর্ণরূপে উন্নয়ন কাজ বন্ধ ছিল। সিটি নির্বাচনের ছয় বছর পর এসেও এখানের চিত্র বদলায়নি। বৃষ্টি হলেই পুরো এলাকা তলিয়ে যায়, হাঁটার মতো অবস্থা থাকে না।’
ইয়াছিন রানা বলেন, ‘এই এলাকায় সিটি করপোরেশনের কেউ পরিদর্শনেও আসেন না। তারা উত্তরা, গুলশান, মিরপুরেই শুধু পরিদর্শন করেন। তাদের কাছে জানতে চাই, উত্তরা, গুলশানের বাসিন্দারা এ গ্রেডের নাগরিক আর দক্ষিণখান উত্তরখানের বাসিন্দারা সি গ্রেডের নাগরিক হিসেবে কেনো তারা মূল্যায়ন করছেন তা স্পষ্ট করতে হবে।’





 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)