খোকসায় মাদককারবারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ

মাদককারবারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ
মাদককারবারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার খোকসায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যুব সমাজ। মাদকবিরোধী সচেতনতা বাড়াতে উপজেলার জানিপুর ও কমলাপুর এলাকায় আয়োজন করা হয় র‍্যালি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) বেলা আড়াইটায় জানিপুর জামে মসজিদের সামনে স্থানীয় যুব সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় ‘মাদককে না বলুন’ ও ‘মাদকমুক্ত সমাজ চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এসময় বক্তারা বলেন, মাদকের কারণে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধ বাড়ছে। তাই দ্রুত মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি এতে এলাকাবাসী একতাবদ্ধ হয়ে মাদক কারবারিদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে সহযোগিতারও অঙ্গীকার করেন। আয়োজকরা জানান,মাদকমুক্ত প্রজন্ম গড়তে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত চালিয়ে যাবেন তারা।

এএইচ