
মন্ত্রী-হুইপদের ৬৪ জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি
দেশের ৬৪টি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেয়া হয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জলবায়ু সহনশীল উদ্ভাবনীতে ভূমিকা রাখায় এখন টিভির রাকিবসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা
শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে পরিবেশবাদী তরুণদের পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর আয়োজনে এই এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এখন টিভির মাহমুদ রাকিবসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

উত্তর সিটি ঘেরাও করবে যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণখান-উত্তরখানবাসী
বিকল্প কোনো সড়ক না রেখেই সব রাস্তায় উন্নয়ন কার্যক্রম শুরু করায় এক প্রকার যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানের অধিবাসীরা। এ অচলাবস্থা নিরসনে উত্তর সিটি করপোরেশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দক্ষিণখান-উত্তরখানবাসীরা।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেছেন। আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।