Recent event

প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে

0

তীব্র তাপদাহে পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ (শনিবার, ২০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে টানা কয়েকদিন ধরেই সারাদেশে বেড়েছে সূর্যের তাপ। ব্যাহত হচ্ছে জনজীবনের চলাচল। গতকাল (শুক্রবার, ১৯ এপ্রিল) চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মেহেরপুরে।

এসএস