‘শাহ্ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবল ২০২৬’ এর সমাপনী

শাহ্ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবল ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
শাহ্ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবল ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান | ছবি: এখন টিভি
0

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো দেশের গণমাধ্যমকর্মীদের অন্যতম বৃহৎ ক্রীড়া উৎসব ‘শাহ্ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবল ২০২৬’। আজ (শনিবার, ৪ ‍জুলাই) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের পর্দা নামলো।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রবি হাজ্জাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম ব্র্যান্ড মার্কেটিং মো. ইব্রাহিম খলিল, আবুল খায়ের গ্রুপের মিডিয়া ম্যানেজার মুহাম্মদ মঈন উদ্দিন এবং টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এ টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অংশ নেয়। গ্রুপ পর্ব এবং নকআউট পর্বের টানটান উত্তেজনাপূর্ণ ৪৩টি ম্যাচ শেষে আজ দুপুরে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

এবারের টুর্নামেন্টের মূল স্পন্সর হিসেবে পাশে ছিল ‘শাহ্ সিমেন্ট’। পাশাপাশি টুর্নামেন্টকে সফল করতে বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘ফ্রেস’, আইসক্রিম পার্টনার হিসেবে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘ইগলু আইসক্রিম’ এবং কফি পার্টনার হিসেবে ছিল ‘আমা কফি’। এছাড়া টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় গিফট পার্টনার হিসেবে ছিল ‘ইউএস-বাংলা’ এবং ‘শাহ্ সিমেন্ট’।

অনুষ্ঠানের শেষাংশে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি এবং পার্টনারদের সৌজন্যে আকর্ষণীয় উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টের সফল সমাপ্তিতে আয়োজক কমিটি (ইমা) সকল অংশগ্রহণকারী মিডিয়া হাউস, স্পন্সর, পার্টনার এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

এএইচ