ঈদযাত্রার প্রভাবে অনেকটা ফাঁকা রাজধানীর বাজার, কমেছে সবজির দাম

রাজধানীর একটি বাজারের ছবি
রাজধানীর একটি বাজারের ছবি | ছবি: এখন টিভি
0

ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এর প্রভাব পড়েছে ঢাকার কাঁচাবাজারগুলোতেও। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও অনেক বাজারেই দেখা গেছে ক্রেতার উপস্থিতি কম। ব্যবসায়ীরা জানান, ক্রেতা কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। এরপরও অনেক সবজি অবিক্রিত থেকে যাচ্ছে। মাছের বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ টাকা এবং রুই মাছ ২৪০ টাকায়। অন্যদিকে মসলার বাজারে দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ার অভিযোগ করেছেন বিক্রেতারা।

ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ, যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও। সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে ভিড় নেই ক্রেতাদের।

চাহিদা কম থাকায় দামও কমেছে সবজির। বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। এতে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন:

ব্যবসায়ীরা জানান, অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না তাদের পণ্য। সব মিলিয়ে তাদের উৎপাদন থেকে শুরু করে অন্যান্য খরচ বাবদ লোকসান গুনতে হচ্ছে বলেও জানান তারা।

এদিকে, অপরিবর্তিত রয়েছে মাছে দাম। গেলো সপ্তাহের মতই পাঙ্গাস ১৯০, রুই ২৪০ এবং পাবদা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। ইলিশ বিক্রি হচ্ছে আকারভেদে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা কেজি।

ঈদের কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা বাড়েনি মসলার দোকানে। দামও রয়েছে অপরিবর্তিত তবে ঈদ আরও ঘনিয়ে আসলে বিক্রি বাড়বে বলে আশা দোকানীদের।

এসএইচ