রাজশাহীতে কমেছে সবজি ও মাছের দাম

রাজশাহীর সবজি ও মাছের বাজার
রাজশাহীর সবজি ও মাছের বাজার | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে কমেছে সব ধরনের সবজি ও মাছের দাম। রোজার মাঝামাঝি সময়ে সবজি ও মাছের সরবরাহ পর্যাপ্ত থাকায় এবং সে অনুযায়ী চাহিদা না থাকায় কমেছে দাম। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সকালে নগরীর কোর্ট বাজারে দেখা যায় প্রতি কেজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ২০ টাকা থেকে আজ বিক্রি করা হচ্ছে ১৩ টাকা কেজি দরে। টমেটো ৬০ থেকে কমে ৩০ টাকা কেজিতে, পেঁয়াজ ৫০ টাকা থেকে ৩০ টাকা কেজিতে। কাঁচামরিচ ১৫০ টাকা থেকে কমে ৬০ টাকা কেজি দরে, মুলা বিক্রি করা হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজিতে, ফুলকপি ২৫ থেকে ৩০ টাকায়, লেবু প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায়, প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকা দরে, বেগুন ৫০ থেকে কমে ৩০ টাকা কেজি দরে এবং শশা ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন:

আর নগরীর হড়গ্রাম পাইকারি মাছের আরতে দেখা যায়, মাছের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকলেও ক্রেতার স্বল্পতা থাকায় মাছের দামও কমেছে। ১ কেজি ওজনের একেকটি কাতলা মাছ বিক্রি করা হচ্ছে ১৫০ টাকা দরে, আর ২ কেজি ওজনেরগুলো ৪০০ টাকা দরে। প্রতি কেজি পাবদা মাছ বিক্রি করা হচ্ছে ৩৫০ টাকায়, তেলাপিয়া ছোট আকারের ১০০ টাকা ও বড় আকারের ২০০ টাকা কেজি দরে।

এদিকে জাটকা বা ছোট ইলিশ ৩০০ থেকে ৩৫০ টাকায়, গলদা প্রতি কেজি ৮২০ টাকায়, মৃগেল ২২০ টাকা থেকে ২৩০ টাকায়, পাঙ্গাশ ও সিলভার কার্প প্রতি কেজি ১৭০ টাকায়, শিং মাছ ৪৫০ টাকা এবং টেংরা মাছ ৩৫০ কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এসএইচ