Recent event

খাদ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন: ছুটির দিনেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার নির্দেশ

0

বাজার নিয়ন্ত্রণ ও অবৈধ মজুত ঠেকাতে আরও কঠোর হচ্ছে সরকার।

এবার খাদ্য অধিদপ্তরের অভিযান পরিচালনার জন্য মাঠ পর্যায়ের সব কর্মকর্তাও কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) খাদ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়।

অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাজার মনিটরিং ও অবৈধ মজুত বিরোধী অভিযান চলমান রাখার স্বার্থে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।