এ সময় প্রধানমন্ত্রী সকলের উদ্দেশে জানিয়েছেন, ধর্ম আলাদা হতেই পারে, তবে রাষ্ট্র সকলের।
দেশে সবার অধিকার কর্তব্য সমান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে মহান স্বাধীনতা যুদ্ধে সবাই অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানেও একই বিষয় ঘটেছে। তাই দেশে সবার অধিকার কর্তব্য সমান।’
এ সময় রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না। তা বিএনপি বাস্তবায়ন করছে আর করবে। ধর্মীয় উপাসনালয়গুলো থাকবে স্বাধীন, রাষ্ট্র সবার, রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে।’
তিনি জানান, এই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, সকল ধর্মের আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করবে এই সরকার।





