ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২, মামলা ৪৮

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ১০ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন এবং সিটিটিসি বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪টি মিউজিক সিস্টেম, ৫টি মোবাইল ফোন, ১টি চাকু, ১টি সিএনজি, ১৫৭টি সিম, ৩টি মোটরসাইকেল, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১২টি হাসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছোরা, ১টি কাটার, ৭৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি ইনজেকশন (এ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলি বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ