পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

জব্দকৃত পণ্য
জব্দকৃত পণ্য | ছবি: সংগৃহীত
0

পঞ্চগড়ের ধামেরঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা। গতকাল (রোববার, ৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রোববার রাত ৯টার দিকে পঞ্চগড় ধামেরঘাট সীমান্তের লাহেড়ীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির ধামেরঘাট বিওপির সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে মালিকবিহীন ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে তারা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।’

‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’

জেআর