বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল। তিনি বলেন, ‘আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানিতে আমরা আদালতকে বোঝাতে সক্ষম হই যে, মামলাটিতে ঘটনার তারিখ, সময় এবং কার বিরুদ্ধে কে কী ধরনের হামলা করেছে—সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট বর্ণনা নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত ১১ আসামির জামিন মঞ্জুর করেন।’
জামিনপ্রাপ্তরা হলেন—জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।
আরও পড়ুন:
এর আগে, গত বুধবার রাতে এনসিপির ছাত্র সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালান। এতে এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ একাধিক ব্যক্তি আহত হন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এই মামলার কোনো বাস্তব ভিত্তি নেই।’




